মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কাঁচপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৫ জন মাদকসেবীকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ। পরদিন ৩০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিজ্ঞ বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ জনকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং অপর ১২ জনকে ৩০ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করেন।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিস্তার রোধে সোনারগাঁ থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সাজাপ্রাপ্ত ১৫ জন
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—সজল (২৮), পিতা—মৃত মুজিবর, মাতা—রাজিয়া বেগম, সাং—পাঠানটুলী, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ। রিফাত (২৮), পিতা—রমজান আলী, মাতা—আফরোজা বেগম, সাং—পাঠানটুলী, থানা—সিদ্ধিরগঞ্জ, জেলা—নারায়ণগঞ্জ। রবিন (২৪), পিতা—সেলিম, সাং—কৃষ্ণপুরা, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. আবুল হোসেন (৪০), পিতা—মৃত আসন আলী, সাং—ষোলপাড়া, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. রাজু (২০), পিতা—আব্দুল রাজ্জাক, মাতা—সাফিয়া বেগম, সাং—গোপালপুর, থানা—নগরকান্দা, জেলা—ফরিদপুর; বর্তমান ঠিকানা—নয়াবাড়ী, কাঁচপুর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মোক্তার হোসেন (৩৬), পিতা—আব্দুল মোতালেব, সাং—দরপত, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। আক্তার হোসেন (২৬), পিতা—আব্দুল মোতালেব, সাং—দরপত, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. আজিজুল হক (৪২), পিতা—সামছুদ্দিন হক, মাতা—আম্বিয়া খাতুন, সাং—জয়রামপুর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. আলী আকবর (৪২), পিতা—ওহাব আলী, মাতা—রমিজা বেগম, সাং—ভাটিবন্দর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. কাওসার (৩৬), পিতা—মৃত মোতালিব মিয়া, মাতা—মিনারা বেগম, সাং—ভাটিবন্দর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। আল আমিন (৪২), পিতা—মৃত আনসার আলী, মাতা—আমিরুন, সাং—জিয়া নগর, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. বাছেদ (৪৮), পিতা—মৃত ছাত্তার, সাং—বাড়ীচিনিশ, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। আবুল কালাম (৪২), পিতা—আক্রম আলী, সাং—নাকাটিভাঙ্গা, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। তৌফিকুল ইসলাম শাওন (২৫), পিতা—মো. আনোয়ার হোসেন, সাং—কামারগাঁও, থানা—সোনারগাঁ, জেলা—নারায়ণগঞ্জ। মো. সোহাগ (২৫), পিতা—মৃত মোস্তফা, সাং—রামনগর, থানা—বন্দর, জেলা—নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদকসেবন ও মাদকদ্রব্যের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোও জরুরি। পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে পুলিশ।