Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু - দৈনিক স্বাধীন সংবাদ

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

আব্দুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সোহাগ (২৬) হবিগঞ্জের সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। তবে আহত সুমন মিঞার পরিচয় জানা যায়নি। স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সোহাগ মিঞা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় আহত সুমন মিঞাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *