Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ার পুরানগড় জাহিদ হত্যা: প্রধান আসামি ‘মিষ্টি জসিম’সহ গ্রেপ্তার ১১ - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ার পুরানগড় জাহিদ হত্যা: প্রধান আসামি ‘মিষ্টি জসিম’সহ গ্রেপ্তার ১১

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের সাতকানিয়ায় বহুল আলোচিত জাহিদুল ইসলাম জাহিদ (৩৫) হত্যা মামলায় প্রধান আসামি বিএনপি নেতা জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হতে পারে। একই সঙ্গে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

ঘটনার পটভূমি

গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড় এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন জাহিদুল ইসলাম। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু ওয়াহিদও মারাত্মক আহত হন।

মামলার বিবরণ

ঘটনার চার দিন পর নিহতের মা বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিনকে প্রধান আসামি করে মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়।

অভিযানের বিস্তারিত

মামলা দায়েরের পরপরই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে সন্দেহভাজনরা ঢাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে প্রধান আসামি জসিম উদ্দিন ওরফে ‘মিষ্টি জসিম’সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে। আটককৃত প্রধান আসামি জসিম উদ্দিন স্থানীয় বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত।

এদিকে সাতকানিয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৯ জনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া পূর্বে দুই আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *