Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
জিপিএ-৫ পেয়েও কলেজে আসন মেলেনি ২ হাজার ২০৫ শিক্ষার্থীর - দৈনিক স্বাধীন সংবাদ

জিপিএ-৫ পেয়েও কলেজে আসন মেলেনি ২ হাজার ২০৫ শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে জিপিএ-৫ পেয়েও কোনো কলেজে আসন পায়নি ২ হাজার ২০৫ জন শিক্ষার্থী।বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সর্বোচ্চ ফল অর্জন করেও প্রথম ধাপে কলেজে আসন না পাওয়ার এই চিত্র দেখা গেছে বিভিন্ন শিক্ষা বোর্ড ও বিভাগে।পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেছে। তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী আসন বরাদ্দ পেয়েছে। আসন পায়নি ১৪ হাজার ৪১৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন।শিক্ষা বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৪ লাখ ৭২ হাজার ২৪৮টি আসন ছিল। এই বোর্ডে ৩ লাখ ১২ হাজার ৪১ জন আবেদনকারীর মধ্যে ২ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থী আসন পেয়েছেন। চট্টগ্রাম বোর্ডে ৮৬ হাজার ২৪০ জন আবেদনকারীর মধ্যে নির্বাচিত হয়েছেন ৮০ হাজার ২৯০ জন। রাজশাহী বোর্ডে ১ লাখ ২৭ হাজার ১৩ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ১১ হাজার ১৯১ জন শিক্ষার্থী আসন পেয়েছেন।বিভাগভেদেও আসন ও নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যায় পার্থক্য রয়েছে। মানবিক বিভাগে মোট ৯ লাখ ৯৪ হাজার ৬৯৫টি আসনের বিপরীতে আবেদন করে ৫ লাখ ৮৭ হাজার ৪৫০ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৭৭১ জন শিক্ষার্থী আসন পেয়েছে।বিজ্ঞান বিভাগে ৬ লাখ ২৬ হাজার ২৭১টি আসনের বিপরীতে আবেদন করে ২ লাখ ৩৯ হাজার ৬২৫ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে আসন দেওয়া হয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ লাখ ৪৭ হাজার ৯৭৯টি আসনের বিপরীতে ১ লাখ ৬৭ হাজার ৫২ জন আবেদন করে। তাঁদের মধ্যে নির্বাচিত হয়েছে ১ লাখ ৪০ হাজার ৮৮৭ জন।এ ছাড়া হোম সায়েন্স, মিউজিক, ইসলামিক স্টাডিজ এবং মাদ্রাসা বোর্ডের বিভিন্ন গ্রুপেও নির্ধারিত নিয়ম ও পছন্দক্রম অনুযায়ী আসন বরাদ্দ দেওয়া হয়েছে।বোর্ডের নির্দেশনা অনুযায়ী, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় একাদশের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *