Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
যাত্রীবাহী জাহাজে আগুন, ফিলিপাইনে নিহত ৭৭ - দৈনিক স্বাধীন সংবাদ

যাত্রীবাহী জাহাজে আগুন, ফিলিপাইনে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ৮ জন নিখোঁজ রয়েছেন।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফিলিপাইন কোস্ট গার্ড (পিসিজি) বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।পিসিজির মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, জীবিত উদ্ধার করা হয়েছে ৪৩ জন যাত্রীকে।পিসিজি আরও জানায়, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার প্রক্রিয়া এখনো চলছে।‘এমভি জুন অ্যাস্টার’ গত বুধবার (৯ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *