বাব আল-মান্দেব ঘিরে হুথি ও ইয়েমেনি বাহিনীর সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত এ এলাকায় কয়েকটি ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহায়তায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।সরকারি বাহিনীর দাবি, হুথিরা ওই এলাকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।

তবে তাদের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে।অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনী। এ ছাড়া সংঘর্ষের সময় হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করা হয়েছে।কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলের কাছে হওয়ায় এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *