পাথরঘাটায় অটোরিকশাযাত্রীকে ছিনতাই, চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদ:

চট্টগ্রাম নগরের পাথরঘাটায় অটোরিকশাযাত্রীকে ছোরার ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মনির হোসেন (৩৮)। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন পাথরঘাটার ১৬ নম্বর সতীশ বাবুর লেইনে মজিবুর রহমানের ছয়তলা ভবনের সামনে পাকা রাস্তায় এক অটোরিকশাযাত্রীকে গতিরোধ করে তিন ছিনতাইকারী। এ সময় তারা ছোরার ভয় দেখিয়ে ওই যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে কোতোয়ালী থানা পুলিশ।

পুলিশের একটি দল অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে মনির ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। একই সঙ্গে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের সঙ্গে জড়িত আরও দুই সহযোগীর নাম-ঠিকানা পাওয়া গেছে। তারা বর্তমানে পলাতক রয়েছেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, গ্রেপ্তার মনির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।

তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মনির হোসেনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অটোরিকশা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত কর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *