মোঃ মশিউর রহমান:
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে (২০ সেপ্টেম্বর) রবিবার টাঙ্গাইল জেলায় কর্মরত পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণার্থীদের আইন বিষয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
এ সময় পুলিশ সুপার উপস্থিত সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পুলিশ বাহিনীর অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও ক্যাম্প প্রশিক্ষণার্থীদের আইন বিষয়ে দক্ষতা অর্জন এবং পরীক্ষার যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের একটি ক্লাস নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ এবং বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী।