বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ২৮

স্টাফ রিপোর্টার:

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএমপি মিডিয়া সেলের দেওয়া তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে মহানগরীর চারটি থানা ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।

অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ২৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকসংক্রান্ত অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন, গ্রেপ্তারি পরোয়ানায় দুজন, নিয়মিত মামলায় ২২ জন, অন্যান্য আইনে দুজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএমপি জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে বিএমপি।

মাদকসংক্রান্ত তথ্য দিতে যোগাযোগ করুন:
☎️ ০১৩২০-০৬৪০০০
☎️ ০১৩২০-০৬৪০৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *