নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেওয়ার ঘটনায় শামসুল হক (যুবক) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন নামে মোটরসাইকেলের এক আরোহী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল হক বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের মালিবাগ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। আহত সুমন একই এলাকার আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শামসুল হক মোটরসাইকেলে করে তার বন্ধুকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন। সেতুতে ওঠার সময় মোটরসাইকেলটির গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলেই শামসুল হকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আহত সুমনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *