বিসিবির ডমেস্টিক থ্রিতে ছয় দলের সহকারী কোচ যারা

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় আনতে নতুন টুর্নামেন্ট চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণ নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘ডমেস্টিক থ্রি’।

টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়েছে গত রোববার। একই দিনে অনুষ্ঠিত হয় আইকন ড্রাফট। এরপর মঙ্গলবার অনুষ্ঠিত ম্যানেজমেন্ট ড্রাফটে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে সহকারী কোচ দলে নিয়েছে।

ছয় দলের সহকারী কোচদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। দলভিত্তিক তালিকায় রয়েছেন—

ব্লু স্টার: সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল ও আশিক মজুমদার।

ওয়ালটন: তুষার ইমরান ও ডলার মাহমুদ।

সিটিজেন ব্যাংক: নাজমুল হোসেন ও মোহাম্মদ সেলিম।

একমি: তারেক আজিজ খান ও ফয়সাল হোসেন ডিকেন্স।

ফরচুন: মোহাম্মদ আশরাফুল ও আব্দুল কাইয়ুম জুয়েল।

সেভেন রিংস: হান্নান সরকার ও হুমায়ন কবির শাহিন।

নতুন এই কাঠামোর মাধ্যমে দেশের ঘরোয়া ক্রিকেটের তিন ফরম্যাটকে একই টুর্নামেন্ট ব্যবস্থায় যুক্ত করার উদ্যোগ নিয়েছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *