বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে অটোরিকশাচালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎসংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

অটোরিকশাচালকরা জানান, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় তারা বিপাকে পড়েছেন। সংযোগ না থাকায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছেন না। ফলে গাড়ি চালাতে না পারায় তাদের আয়-রোজগারও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে তারা জীবিকা নির্বাহ করেন। হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের কর্মজীবনে সংকট তৈরি হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন না করলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

অটোরিকশাচালকদের সড়ক অবরোধের কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে আশপাশের সড়কেও যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে বর্তমানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অটোরিকশাচালকরা বিক্ষোভ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *