ঝালকাঠি-১: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক ও নিয়োগ-বাণিজ্য বন্ধের ঘোষণা

মোঃ ইমরান মুন্সি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের নিয়োগ-বাণিজ্য বা অনিয়ম হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট ঘোষণা দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেওয়ার পাশাপাশি গত ১ অক্টোবর ২০২৬ তারিখে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো আলাদা দুটি দাপ্তরিক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং শিক্ষাঙ্গনে শতভাগ মাদকমুক্ত ও পবিত্র পরিবেশ বজায় রাখার স্বার্থে অফিস সহকারী, অফিস সহায়ক, নৈশপ্রহরী, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হলো। ডোপ টেস্টের ফলাফল নেতিবাচক (Negative) আসার পরেই কেবল সংশ্লিষ্ট প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেওয়া যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সংসদ সদস্যের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *