সোনারগাঁও থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সিএনজিসহ ৬ ডাকাত গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী রোডের পাকা রাস্তার ওপর ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন লিমা-৭ ডিউটি করাকালে ০৪/১০/২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের সময় সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ৯/১০ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকাগামী রোডের পাকা রাস্তার ওপর একটি সিএনজি গাড়ি নিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে সমবেত হয়েছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলেন:

১. মোঃ পারভেজ (৩৬), পিতা- মৃত আসাদ মিয়া;
২. প্রান্ত (২৮), পিতা- মৃত আসাদ মিয়া, সাং- গোহাট্টা, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ;
৩. মোঃ রোহান (২২), পিতা- জাহাঙ্গীর মিয়া, সাং- নাল আলাপদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ;
৪. মোঃ ডালিম (৪৮), পিতা- মৃত গিয়াস উদ্দিন, সাং- ছোট সাদিপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ;
৫. নাজমুল (২৮), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- আলাপদী, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ;
৬. মোঃ অন্তর (২৪), পিতা- মোঃ মনির হোসেন, সাং- বাতাখালী, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা; বর্তমান ঠিকানা- কামারগাঁও (সোহাগের বাড়ির ভাড়াটিয়া), থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত ডাকাতদের হেফাজত থেকে—

১. একটি তালা কাটার যন্ত্র;
২. একটি রামদা;
৩. একটি সেলাই রেঞ্জ;
৪. একটি ছুরি;
৫. একটি প্লাস;
৬. একটি রামদা;
৭. একটি দা;
৮. একটি রড এবং পলাতক ডাকাতদের ঘটনাস্থলে রেখে যাওয়া একটি সিএনজি, যার রেজিস্ট্রেশন নম্বর- নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫, জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে গ্রেফতারকৃত ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ অপরাধ দমনে সর্বদা তৎপর। জননিরাপত্তা নিশ্চিত করতে ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *