চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কামরুল ইসলাম:

চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনসাধারণের জন্য কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধের চিত্র, মামলা নিষ্পত্তির অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চুরি-ছিনতাই প্রতিরোধসহ নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা ও আলোচনা করা হয়। সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপির সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কমিশনার সংশ্লিষ্ট সব উপ-পুলিশ কমিশনারকে তাঁদের আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। সভায় রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জনগণের অভিযোগ ও মামলার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পুলিশি সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন সিএমপি কমিশনার। একই সঙ্গে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং দীর্ঘসূত্রতা কমানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

ওয়ারেন্ট তামিলের গতি বাড়ানোর বিষয়েও সভায় বিশেষ গুরুত্বারোপ করা হয়। অপরাধ নিয়ন্ত্রণে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরভাবে তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দেন সিএমপি কমিশনার। বিশেষ করে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও তৎপর হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নিয়মিত অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও ভালো কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার দেওয়া হয়। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এ ছাড়া সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একেরামুল হক, ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন বাইজি, থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার উদ্দিন, আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন, পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নগরীর অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা ও গোয়েন্দা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মামলা দ্রুত নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সিএমপি কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে নগরীর শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *