প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

আমির হোসেন:

ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) এম এম সুলতান মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য দিলরুবা মাহমুদ, বিদ্যোৎসাহী সদস্য ব্যারিস্টার আরাফাত মাহমুদ, মগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুর রব মল্লিক।

কলেজের ইংরেজি প্রভাষক ও নলছিটি উপজেলা সুজনের সভাপতি মোঃ আমির হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম, আমিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল ফরাজি, প্রভাষক শাহানাজ পারভীন, নবীন শিক্ষার্থীদের পক্ষে স্মৃতি দাস, মিঠুন দাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *