শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে (পোমরা) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল প্রাঙ্গণে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ, গভীর শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শহীদ জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরীসহ চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *