বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক:

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৯ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিনও তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচ দিন পর বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *