প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শনে ডিসি-এসপি

মোহাম্মদ হোসেন হ্যাপী:

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) ঘাট পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। প্রতিমা বিসর্জনের কার্যক্রম যাতে কোনো ধরনের বিঘ্ন ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তাঁরা।

কর্মকর্তারা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্য বজায় রেখে সবার সহযোগিতায় উৎসবমুখর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের মূল লক্ষ্য। এ লক্ষ্যে ঘাটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *