আমির হোসেন:
প্রচলিত সামাজিক ভুল ধারণা ভাঙা, নারীর অধিকার প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) নলছিটি উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৩৫ জন তরুণের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করে সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের ‘ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণা, নারীর অধিকার, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমে তথ্য যাচাই এবং অ্যাডভোকেসির মাধ্যমে সামাজিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি তরুণদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৈষম্য ও কুসংস্কার প্রতিরোধ এবং সামাজিক সমস্যা সমাধানে গঠনমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মো. ইমরান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহাসিনী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সভাপতি সাথী আক্তার।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।