গাজীপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত বিদায়ী পুলিশ কমিশনার

খসরু মৃধা:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। বর্তমানে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত।

শনিবার (৭ নভেম্বর) জিএমপি হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্য অনুসরণ করে পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *