নিজস্ব প্রতিবেদক:
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য শেখ হাসিনার আবেদন করার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়েই কথা হচ্ছে। শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ থেকে ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে সরকারি সফর করবেন।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তাঁর আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।