দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালামকে দুটি গ্রন্থ দিলেন লেখক আব্দুল অদুদ

মোঃআনজার শাহ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেখক মোহাম্মদ আব্দুল অদুদ। সাক্ষাৎকালে তিনি নিজের রচিত দুটি গ্রন্থ ‘জীবন গঠনে শিক্ষা’ ও ‘সোনার মানুষ’ প্রশাসকের হাতে তুলে দেন।

বই দুটি সাদরে গ্রহণ করে লেখক মোহাম্মদ আব্দুল ওদুদকে আন্তরিক ধন্যবাদ জানান প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি লেখকের সাহিত্যচর্চা ও জ্ঞানভিত্তিক সৃজনশীল উদ্যোগের প্রতি শুভকামনা জানান।

সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হওয়া এই সংক্ষিপ্ত সাক্ষাতে বই উপহারের মধ্য দিয়ে লেখক তাঁর চিন্তা, মনন ও সমাজভাবনার সৃজনশীল প্রকাশ তুলে ধরেন।

‘জীবন গঠনে শিক্ষা’ ও ‘সোনার মানুষ’ গ্রন্থ  দুটির নামেই ফুটে ওঠে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের প্রতি লেখকের গভীর অনুরাগ। একটি আলোকিত সমাজ বিনির্মাণে শিক্ষার বিকল্প নেই; আর প্রকৃত মানুষ গড়ে ওঠে জ্ঞান, বিবেক, সততা ও মানবিকতার সমন্বয়ে।

লেখক মোহাম্মদ আব্দুল অদুদের এই উদ্যোগ সাহিত্যচর্চার পাশাপাশি সমাজে ইতিবাচক চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *