‘অনেক দিন চুপ ছিলাম, আজ সব সামনে আনব’: চমক

বিনোদন ডেস্ক:

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’

তবে কী বিষয়ে তিনি কথা বলতে যাচ্ছেন, সে সম্পর্কে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। তাঁর এই রহস্যময় বার্তার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ কেউ তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার সম্ভাবনাও তুলে ধরেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নার সাজে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *