ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন আব্দুল্লাহ আল আমিন

সূর্য আহমেদ মিঠুন:

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তিনি মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিস্তারিত অবগত হন।

পরিদর্শনকালে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। পাশাপাশি অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *