কুমিল্লা প্রতিনিধি:
সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার প্রত্যয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি এবং পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় চেয়ারম্যান মো. খাইরুল আলম রফিক ও মহাসচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটি ৯ নভেম্বর ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছর মেয়াদে দায়িত্ব পালন করবে। কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, অধিকার ও মর্যাদা রক্ষা, সাংবাদিক নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য।
পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন—দৈনিক আমোদ পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, সিটিভি নিউজের প্রধান সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক বাংলাদেশ কণ্ঠের কুমিল্লা ব্যুরোপ্রধান মো. আলমগীর হোসেন, দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন এবং দৈনিক মাতৃছায়ার স্টাফ রিপোর্টার হারিসুর রহমান।
কার্যকরী কমিটির নেতৃত্ব
৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ডাক প্রতিদিনের বার্তা সম্পাদক মো. নুরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলার নবকণ্ঠের স্টাফ রিপোর্টার মোসা. সালমা আক্তার।
কমিটির সহসভাপতিরা হলেন—ইসলামিক টিভির জেলা প্রতিনিধি (দক্ষিণ) মো. শাহীন মিয়া, দৈনিক ইত্তেফাকের চান্দিনা-বুড়িচং প্রতিনিধি মো. মামুনুর রশীদ সরকার, দৈনিক নয়া দিগন্তের চান্দিনা প্রতিনিধি মো. জাকির হোসেন, দৈনিক মানবজমিনের চান্দিনা প্রতিনিধি মো. রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন এবং দৈনিক সরেজমিন বার্তার কুমিল্লা প্রতিনিধি মো. ইলিয়াস হোসাইন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক কুমিল্লার সময়ের স্টাফ রিপোর্টার মাছুম বিল্লাহ (তুহিন)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক ডাক প্রতিদিনের বরুড়া প্রতিনিধি স্বপন মজুমদার।
সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার শাহ সাহিদ উদ্দিন এবং দৈনিক প্রতিদিনের সংবাদের স্টাফ রিপোর্টার মো. আনহাফ তিহামী।
এ ছাড়া অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. কামরুজ্জামান, প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুর রব লাভলু, প্রশিক্ষণ ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. সফিউল আলম, সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম খলিল, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাউছার আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক মো. সাহাব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মুন্নী আক্তার এবং মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে কাজী শাকিল আহমেদ দায়িত্ব পেয়েছেন।
আইন, শিক্ষা ও সুশীল সমাজবিষয়ক প্রতিনিধিরা
আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট জাকির ইসলাম নয়ন, অ্যাডভোকেট জামাল সরকার, অ্যাডভোকেট রেজাউল করিম আনোয়ার এবং অ্যাডভোকেট ইয়াসির আরাফাত (রাজীব)।
শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মালিকা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াসিরুল ইসলাম (সুমন) এবং চান্দিনার আলীকামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন মজুমদার।
সুশীল সমাজের বিশেষ প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ নাজির চৌধুরী, হাজী মান্নান, মোহাম্মদ হাবিবুর বাশার ও নাজমুল ইসলাম রবিন।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন, মো. আনজার, মো. এমদাদুল হক, শাহজালাল ভূঁইয়া সজিব, মেহেদী হাসান, ইকরাম হোসেন, অনিক কুমার, আসাদুজ্জামান, মো. আলেক হোসেন, মো. রনি, মো. লিটন, মো. কাজী সেলিম, মো. রাসেল ও জামাল হোসেনসহ আরও গণমাধ্যমকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, কুমিল্লা জেলা ইউনিট সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন, হয়রানি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সত্য প্রকাশ ও জনস্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সুরক্ষায় নবগঠিত কুমিল্লা জেলা কমিটি দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।