এস.এম. আকাশ আহমেদ:
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কাজী সাইয়েদুল আলম বাবুল দায়িত্ব পাওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, গাজীপুর জেলা যুবদলের সংগ্রামী যুবনেতা এবং শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী এস এম আকাশ আহমেদ রুবেল।
একই সঙ্গে গাজীপুর জেলা উন্নয়ন কমিটির সম্মানজনক দায়িত্বে তাঁকে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গাজীপুরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান তিনি।
এস এম আকাশ আহমেদ রুবেল বলেন, কাজী সাইয়েদুল আলম বাবুলের যোগ্য নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় গাজীপুর জেলার উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, গাজীপুরের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিকল্পিত নগরায়ণে নবনিযুক্ত চেয়ারম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।
উল্লেখ্য, এস এম আকাশ আহমেদ রুবেল শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার দেওচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
পরিশেষে তিনি কাজী সাইয়েদুল আলম বাবুলের আগামী দিনের কর্মময় জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।