মোঃ হাসান আলী:
টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঘাটাইলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরী তাসনিম উর্মির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভী।
অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের গুরুত্ব, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং খামারিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালনে খামারিদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।