ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

স্টাফ রিপোর্টার:

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আনুমানিক সকাল ১১টা ২০ মিনিটের দিকে আদালত ভবনের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহত আইনজীবীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, সকাল ১১টা ২০ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে একটি ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *