Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
Blog - Page 288 of 2142 - দৈনিক স্বাধীন সংবাদ

Blog

নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন

, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালি গ্রামে মহেশ খাল দখল করে…

সাংবাদিক আবেদ আমেরীর ওপর হামলার ঘটনায় রাউজান প্রেস ক্লাবের উদ্বেগ ও তীব্র নিন্দা মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি): দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি সাংবাদিক আবেদ আমেরীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেস ক্লাব। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে মাটিখেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সাংবাদিকরা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাই তাদের নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাউজান প্রেস ক্লাব অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ আহত সাংবাদিক আবেদ আমেরীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সভাপতি কাজী সরোয়ার খান মনজু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীসহ কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, জুয়েল বড়ুয়া, সুপন বিশ্বাস, এ এম মামুনুর রশিদ, মিলন বৈদ্য শুভ ও আতিক উল্লাহ।

রাউজান (প্রতিনিধি): দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি সাংবাদিক আবেদ আমেরীর ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায়…

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এর অধীন সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। অদ্য ৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ১৮ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে উপজেলার নির্বাচিত প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার মোঃ নাফিস শরীফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান।প্রশিক্ষণের প্রথম দিনে প্রকল্পের কার্যক্রম ভিত্তিক ভিডিও প্রদর্শন,অতিথিদের বক্তব্য এবং অংশ গ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়নে উৎপাদিত পণ্যের উৎকর্ষে সক্ষমতা বৃদ্ধি,পণ্যের বহুমুখী ব্যবহার, আধুনিকীকায়ন,বিপণন ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধকরণের মাধ্যমে সরকারের উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে অংশীজনের ভূমিকায় অবতীর্ণ করা। দেশীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা বিবেচনা করে প্রান্তিক পেশাজীবীদের দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে যুগোপযোগী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। উদ্যোক্তা সৃজনের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীগোষ্ঠির সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক স্বালম্বীকরণ। উল্লেখ্য,প্রকল্পের আওতায় সারাদেশে প্রায় ৪ লাখ ২৭ হাজার প্রান্তিক ও আদিবাসী পেশাজীবীকে প্রশিক্ষণ, উৎপাদন সহায়তা,বিপণন সুবিধা ও আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। কামার, কুমার, বাঁশ,বেত শিল্প,কাঁসা,পিতল শিল্প তাঁত,লোকজ বাদ্যযন্ত্র নির্মাণ,নকশিকাঁথা ও শীতলপাটি তৈরিসহ ১০টি পেশার কর্মীদের উন্নয়নে প্রকল্পটি কাজ করছে।

নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন । জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে প্রান্তিক…

কুষ্টিয়ার দৌলতপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

  ​দৌলতপুর প্রতিনিধ   কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে…

গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ ​গোদাগাড়ী…

শিবচরে আইনশৃঙ্খলা জোরদারে ঢাকা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা

ê স্টাফ রিপোর্টার: মাদারীপুর জেলাধীন শিবচর থানায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম…

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

মোঃ সোহেল: পার্বত্য জেলা রাঙ্গামাটির কৃতি সন্তান ও জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার…

সরকারি খাল দখলমুক্ত করতে রায়পুরে প্রশাসনের উচ্ছেদ অভিযান: চোখের সামনে সম্বল হারিয়ে কাঁদছেন ব্যবসায়ীরা

আবু সায়েদ: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরবংশী স্টিল ব্রিজ…

বুড়িচংয়ে মহাসড়কে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর

মোহাম্মদ হোসেন হ্যাপী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ও…

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু পটুয়াখালীর দশমিনা উপজেলার আওতাধীন আলিপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মাসুম

০৯/০৬/২৬ ইং নারায়ণগঞ্জ মহাসড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে হয়, স্থানীয় লোকজন মাসুম কে নারায়ণগঞ্জ ইসলামিয়া হসপিটালে নিয়ে…