Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
অসুস্থ যুবদল নেতা জাকির হোসেনকে দেখতে গেলেন কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবু - দৈনিক স্বাধীন সংবাদ

অসুস্থ যুবদল নেতা জাকির হোসেনকে দেখতে গেলেন কুমিল্লা মহানগর বিএনপি সভাপতি উদবাতুল বারী আবু

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা মহানগর যুবদলের নেতা জাকির হোসেনের শারীরিক অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে ও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বাসভবনে যান কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

সৌজন্য সাক্ষাৎকালে তিনি জাকির হোসেনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন। একই সঙ্গে চিকিৎসাসহ প্রয়োজনীয় যে কোনো সহযোগিতায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উদবাতুল বারী আবু বলেন, দলের নেতাকর্মীরা বিএনপির শক্তি ও সম্পদ। তাদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। জাকির হোসেনের দ্রুত আরোগ্য লাভের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

উদবাতুল বারী আবুর এ মানবিক উদ্যোগ স্থানীয় নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি দলের নেতাকর্মীদের ব্যক্তিগত সংকট ও অসুস্থতার সময় পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ বিএনপির সাংগঠনিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য, কুমিল্লা মহানগর যুবদলের নেতা জাকির হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনায় পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও দোয়া প্রার্থনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *