ঢাকা প্রতিনিধি:
রাজধানীর কাকরাইল আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় সোস্যাল গার্ডেন (২০২), ৫ম তলায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং উদ্বোধনী ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল, নিউ ইয়র্ক।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ শামছুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান, বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন; সামসুন নাহার লস্কর, অধ্যক্ষ, ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুল; এম. মুহিউদ্দীন খান ফারুকী, তাফসীরকারক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন; সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক ঐশী বাংলা; কবি অশক ধর, সম্পাদক ও প্রকাশক, জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা; লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, সম্পাদক, ক্রাইম প্রতিদিন পত্রিকা ও চেয়ারম্যান, অপরাধমুক্ত বাংলাদেশ চাই সংগঠন; কামরুজ্জামান আসাদ, উপদেষ্টা, আসক।
অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক, জাতীয় দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি মোঃ ফিরোজ শাই; সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এএফএম রাসেল পাটোয়ারী; ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম; জনসংযোগ পরিচালক নাসির উদ্দিন মিলন; পরিচালক প্রশাসন মোঃ শাহে আলম বেপারী; অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম; পরিচালক বায়েজিদ আহমেদ; পরিচালক সামসুদ্দিন; পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া; পরিচালক মোঃ বেলাল হোসেন; পরিচালক নাজমা সুলতানা নীলা; পরিচালক লিটন মীর; পরিচালক নাসির উদ্দিন নীরব; পরিচালক ও বগুড়া জেলার সভাপতি মাহমুদা আক্তার ববি; পরিচালক ও বেনাপোল সভাপতি আখতারুজ্জামান লিটু; বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের বগুড়া জেলার সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু; সম্পাদক সোনারগাঁও উপজেলা সভাপতি মোঃ মামুন; ঢাকা জেলার সভাপতি ও পরিচালক উজ্জল খান; সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা; লিগেল এইড সেন্টারের প্রধান এডভোকেট লুৎফুন্নেছা সীমা; নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন জেলা ও উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
অনুষ্ঠানে বিগত দিনের কর্মকাণ্ডের সফলতার ভিত্তিতে বিভিন্ন পেশার ও সংগঠনের কর্মীদের মধ্যে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সৌজন্যে।