Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আড়াইহাজারকে মাদকমুক্ত করার প্রত্যয় নতুন ওসির, সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দৈনিক স্বাধীন সংবাদ

আড়াইহাজারকে মাদকমুক্ত করার প্রত্যয় নতুন ওসির, সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক স্বাধীন সংবাদ-এর আড়াইহাজার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম।

ওসি সবজেল হোসেন গত ২৪ মে ২০২৬ তারিখে আড়াইহাজার থানায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদক, চাঁদাবাজি ও ডাকাতি দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কাজ করে যাচ্ছেন বলে জানান। সৌজন্য সাক্ষাৎকালে ওসি সবজেল হোসেন বলেন, “আড়াইহাজারকে মাদকমুক্ত করতে আমি বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ডাকাতি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়ে তোলা সম্ভব। ওসি জানান, আড়াইহাজার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে অবস্থিত। উপজেলার একদিকে রয়েছে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে রূপগঞ্জ ও সোনারগাঁ উপজেলা। এছাড়া মেঘনা নদী ও বিশনন্দী ফেরিঘাটকে কেন্দ্র করে বিভিন্ন রুট ব্যবহার করে অপরাধীরা এক এলাকা থেকে অন্য এলাকায় দ্রুত যাতায়াত করতে সক্ষম হয়। এসব পথ ব্যবহার করে মাদক পাচারের ঘটনাও ঘটে বলে তিনি উল্লেখ করেন।

এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে আরও তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে মনে করেন তিনি। ইতোমধ্যে মাদক ব্যবসা, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ নজরদারি এবং অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান ওসি সবজেল হোসেন। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে আড়াইহাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *