Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আসহাব উদ্দিন চৌধুরীর মরহুমা মায়ের জেয়াফত অনুষ্ঠান সম্পন্ন - দৈনিক স্বাধীন সংবাদ

আসহাব উদ্দিন চৌধুরীর মরহুমা মায়ের জেয়াফত অনুষ্ঠান সম্পন্ন

কামরুল ইসলাম:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মরহুমা মায়ের জেয়াফত অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত ৩ জুন (বুধবার) দিবাগত রাতে আসহাব উদ্দিন চৌধুরীর শ্রদ্ধেয় মা ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় শনিবার (৬ জুন) সকাল ১১টা থেকে জেয়াফত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আসহাব উদ্দিন চৌধুরীর নিজ বাসভবনে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য লোহাগাড়া উপজেলার মডার্ন কমিউনিটি সেন্টারে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতা ছলিমউদ্দিন চৌধুরী (খোকন চৌধুরী), লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সালাউদ্দিন চৌধুরী সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও জামায়াত, ইসলামী ছাত্রশিবির, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *