ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে লোহাগাড়া প্রেসক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম দক্ষিণ জেলার লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের প্রাণপ্রিয় সংগঠন লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেন প্রেসক্লাবের ভোটাররা। নির্বাচনে প্রেসক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ইলিয়াছ।

নির্বাচনে এম. এম. আহমদ মনির সভাপতি এবং এরশাদ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ খোকন সুশীল এবং সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার জয়লাভ করেন। অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইহতাশামুল হক রাব্বি, দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন চলাকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজীদ বিন আখন্দ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ায় উপস্থিত সাংবাদিক ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনের মধ্য দিয়ে লোহাগাড়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করায় সাংবাদিকদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। এদিকে, লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় কামরুল ইসলাম নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লোহাগাড়া প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সহযোগিতার মাধ্যমে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করা সম্ভব। লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের স্বার্থে এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রামের পক্ষ থেকে লোহাগাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *