ইথিওপিয়ায় অপহরণের পর দুই বাংলাদেশির নিরাপদ প্রত্যাবাসন

অনলাইন ডেস্ক:

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অপহরণের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। অপহরণের পর দুই মাসেরও বেশি সময় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশে ফিরেছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে আদ্দিস আবাবায় বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, আদ্দিস আবাবায় ওই দুই বাংলাদেশি নাগরিক অপহরণের শিকার হন। পরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইথিওপিয়ার পুলিশ ও আইন বিভাগের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়। দূতাবাসের উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় শেষ পর্যন্ত তারা নিরাপদে বাংলাদেশে ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *