ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

ঈদগাহ প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাহ উপজেলার অন্তর্গত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কক্সবাজার-৩ আসনের (ঈদগাহ, রামু, কক্সবাজার সদর) মাননীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজ আহমদ, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাহ উপজেলা শাখার আমির সেলিম উল্লাহ জিহাদি, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি এবং ঈদগাহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চারতলা একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও সম্প্রসারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *