ঈদগাহ থানা পুলিশের উদ্যোগে প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মনজুর আলম:

কক্সবাজারের ঈদগাহ উপজেলার অন্তর্গত পাঁচটি ইউনিয়ন—ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাহ ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সুধীজন এবং সাধারণ মানুষকে অনলাইন জুয়া, মাদক ও সন্ত্রাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করেছে ঈদগাহ থানা পুলিশ।

স্থানীয় রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সচেতন ব্যক্তিবর্গ বলেন, পুলিশের এ ধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার। তাদের মতে, এমন উদ্যোগের ফলে সমাজে মাদক, সন্ত্রাস ও অনলাইন জুয়ার মতো অপরাধ অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে।

ঈদগাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, “মাদক কারবারি, ইভটিজিংসহ কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। কোনো অপরাধী যদি সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায় বা সন্ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে, তাহলে দ্রুত থানা পুলিশকে জানান। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *