কাকারা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিকে স্বাগত জানিয়ে নেতাকর্মীদের আনন্দ প্রকাশ

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, নতুন কমিটিতে দলের দুঃসময়ে পাশে থাকা, নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। বিশেষ করে বর্তমান সভাপতিকে গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থাকা এবং বিএনপির দুঃসময়ের একজন নেতা হিসেবে উল্লেখ করে তারা সন্তোষ প্রকাশ করেন।

নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর কাকারায় ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারা বর্তমান কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের নেতৃত্বে কাকারা ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে—এমন প্রত্যাশা রয়েছে তাদের।

এ সময় তারা কমিটি গঠনের সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নতুন কমিটির নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *