কামরুল ইসলাম:
ধানের শীষের পক্ষে কাজ করার অভিযোগে চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়নে বিএনপি কর্মীর উপর গত ১২ ফেব্রুয়ারি রাত ৯টার সময় পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে জামাত-শিবিরের সন্ত্রাসীরা।
ভিকটিম নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, এই হামলার পর থেকে ভিকটিমের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে পরিবারটি চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর এবং সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।