খামেনির কফিনের পাশের ছোট কফিনে কে? জানা গেল পরিচয়

নিজস্ব প্রতিবেদক:

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে ভিড় করছেন দেশি-বিদেশি অতিথিরা। সেখানে ইরানের জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের পাশে রাখা হয়েছে আরও চারটি কফিন। এর মধ্যে সবচেয়ে ছোট কফিনটি ঘিরে অনেকের মনে কৌতূহল তৈরি হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ছোট কফিনে রাখা হয়েছে খামেনির ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলি খামেনি পরিবারের আরও কয়েকজন সদস্যসহ নিহত হন।

খামেনির কফিনের পাশে রাখা অন্য মরদেহগুলো হলো—তার মেয়ের জামাতা মেসবাহ উল হুদা বাঘেরি, বড় মেয়ে সৈয়দা বুশরা হোসেইনি খামেনি, ছেলে ও বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনির স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মাদী গোলপায়গানি

সবগুলো কফিনই ইরানের জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় তেহরানের গ্র্যান্ড মুসল্লাহতে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, উপস্থিত মানুষের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ছোট্ট কফিনটি। পরে নিশ্চিত করা হয়, সেটি ১৪ মাস বয়সী জাহরা মোহাম্মাদী গোলপায়গানির মরদেহ বহন করছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *