Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগ: তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত - দৈনিক স্বাধীন সংবাদ

গাজী নজরুল ইসলামকে ঘিরে অভিযোগ: তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়টি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে এ ঘটনায় গাজী নজরুল ইসলামের লিখিত ব্যাখ্যা, তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

জামায়াত জানায়, ঘটনার প্রকৃত তথ্য যাচাই ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলের সাংগঠনিক নীতিমালা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওটি তার ও তার দ্বিতীয় স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের এবং এটি পরিকল্পিতভাবে ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *