Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আশুলিয়ায় অনুমোদনহীন গোডাউনে ‘রতন জর্দা’র নকল ও অবৈধ তামাকজাত পণ্য তৈরির অভিযোগ - দৈনিক স্বাধীন সংবাদ

আশুলিয়ায় অনুমোদনহীন গোডাউনে ‘রতন জর্দা’র নকল ও অবৈধ তামাকজাত পণ্য তৈরির অভিযোগ

মোঃ সাইদুল ইসলাম:

ঢাকার আশুলিয়ার পূর্ব জামগড়া, গফুর মণ্ডল স্কুল রোড এলাকায় কোনো ধরনের আইনি অনুমতি ছাড়াই কয়েকটি গোডাউন তৈরি করে নামী ব্র্যান্ড ‘রতন জর্দা’র হুবহু নকল ও অবৈধ তামাকজাত পণ্য তৈরির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল নামে এক ব্যক্তির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সাইফুল ইসলামসহ আরও কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে এই অবৈধ সিন্ডিকেট ও কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এলাকাবাসীর দাবি, ঘনবসতিপূর্ণ এই আবাসিক এলাকার ভেতরে তৈরি করা গোডাউনগুলোতে গোপনে তামাকজাত বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপকরণ সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হচ্ছে। একই সঙ্গে ‘রতন জর্দা’র নাম, লোগো এবং হুবহু নকল প্যাকেট ব্যবহার করে ভেজাল ও নিম্নমানের জর্দা তৈরি করে তা বাজারে সরবরাহ করা হচ্ছে।

অনুমোদনহীন এই তামাক কারখানার কারণে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নকল ও মানহীন জর্দা সেবনের ফলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এছাড়া আবাসিক এলাকায় এমন অবৈধ গোডাউন পরিচালনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ ও দ্রুত আইনগত পদক্ষেপ দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *