Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসল্লী - দৈনিক স্বাধীন সংবাদ

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের মুসল্লী

মোহাম্মদ সুমন প্রধান:

আসন্ন গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা ও গুঞ্জন এখন তুঙ্গে। উপজেলার পাড়া-মহল্লা, অলিগলি, চায়ের দোকান এবং হোটেল-রেস্তোরাঁয় এখন প্রধান আলোচনার বিষয়—কে হচ্ছেন পরবর্তী উপজেলা চেয়ারম্যান? এই আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্যতম জনপ্রিয় নাম হিসেবে উঠে এসেছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মুসল্লী।

সততা, যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে তাঁর প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত কর্মদক্ষতার গুণে ইতোমধ্যেই তিনি সদর উপজেলার সর্বস্তরের মানুষের মন জয় করে নিয়েছেন।

নির্বাচনী প্রস্তুতি ও দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে সংবাদকর্মীদের আবু তাহের মুসল্লী বলেন, “আমি নিয়মতান্ত্রিক ও ত্যাগের রাজনীতি করি। ভোগের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। আমার রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে আপনারা দেখবেন, আমি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন কর্মী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছি।

গাজীপুর সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুসংগঠিত করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।”

নিজের দায়িত্ববোধের কথা উল্লেখ করে আবু তাহের মুসল্লী বলেন, “আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করে যাচ্ছি। রাজনীতির মাঠে আমার মধ্যে কোনো সংকীর্ণতা নেই। উদার মন-মানসিকতা নিয়েই সবাই রাজনীতি করবে—এমনটাই আমি প্রত্যাশা করি। রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক, তবে খেয়াল রাখতে হবে, যেন দলের ভাবমূর্তি কোনোভাবেই ক্ষুণ্ন না হয়। এ বিষয়ে দলের তরুণ ও যুবসমাজসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।”

দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, “দলের প্রয়োজনে দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। গাজীপুর জেলা বিএনপির নীতিনির্ধারক, রাজনৈতিক অভিভাবক এবং জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব যদি আমাকে গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যোগ্য মনে করে মনোনীত করেন, তবে বিগত দিনের ন্যায় অর্পিত সব দায়িত্ব আমি ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করব।”

এলাকাবাসী ও সাধারণ ভোটারদের একাংশের মতে, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে আবু তাহের মুসল্লী এবার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বেশ শক্ত অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *