খসরু মৃধা
গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার মহোদয়ের সাথে পবিত্র ঈদুল আজহা-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন উত্তরা অন্বেষণ মডেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউনিটেক হোল্ডিংস লিমিটেডের পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন।
শনিবার (৩০ মে ২০২৬ ইং) সন্ধ্যার পর মোঃ সাখাওয়াত হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার মহোদয় ও তাঁর অর্ধাঙ্গিনীর সাথে প্রশাসক মহোদয়ের গাজীপুর মহানগরীর কাশিমপুরস্থ নিজ বাসভবনে ঈদ-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। উভয়ের কাছে সাক্ষাতের জন্য জনাব সাখাওয়াত হোসেন যথেষ্ট আন্তরিকতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।