গুণগত মান ও নিরাপদ আবাসনই লক্ষ্য: প্রতিটি নির্মাণ হবে টেকসই, নিরাপদ : গৃহায়ণমন্ত্রী

 

মোঃআনজার শাহ

সরকারি আবাসন ও স্থাপত্য খাতের উন্নয়নে গুণগত মান, স্থায়িত্ব ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি।

মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নির্মাণকাজ হতে হবে গুণগত মানসম্পন্ন, টেকসই ও নিরাপদ। আধুনিক প্রযুক্তি, উন্নত নির্মাণব্যবস্থা এবং সুপরিকল্পিত নকশার সমন্বয়ে এমন আবাসন ও অবকাঠামো গড়ে তুলতে হবে, যা মানুষের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি টেকসই সম্পদ হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, আবাসন শুধু ইট-পাথরের কাঠামো নয়; এর সঙ্গে মানুষের নিরাপত্তা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ সরাসরি জড়িত। তাই সরকারি আবাসন ও অবকাঠামো নির্মাণে পরিকল্পনার শুরু থেকে কাজের প্রতিটি ধাপে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।

গৃহায়ণমন্ত্রী আরও বলেন, জ্ঞানভিত্তিক ও আধুনিক পরিকল্পনার মাধ্যমেই একটি নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই আবাসনব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের আবাসন ও স্থাপত্য খাতকে আরও এগিয়ে নিতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুণগত মান ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নির্মাণ কার্যক্রম পরিচালিত হলে সরকারি আবাসন ও অবকাঠামো খাতে মানুষের আস্থা আরও বাড়বে। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের পথও আরও সুগম হবে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে নিরাপদ, মানসম্মত ও টেকসই আবাসন নিশ্চিত করার এ উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *