ঘাটাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মোঃ হাসান আলী:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ী ইউনিয়নে পারিবারিক কলহ কে কেন্দ্র করে ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীন খুন হয়েছে। (১লা ফ্রেরুয়ারি) ভোর সাড়ে ৪ টায় শাহীনকে উন্নত চিকিৎসার পেতে ঢাকায় নেওয়ার পথেই শাহীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘাটাইল উপজেলার নাগবাড়ী গ্রামের খোরশেদের পুত্র সহোদর ছোট ভাই আলমের লাঠির আঘাতে বড় ভাই শাহীন মৃত্যু বরণ করেছেন।
ঘটনার পর হত্যাকারি আলম পলাতক রয়েছেন। এ বিষয়ে শাহীন স্ত্রী তাসলিমা বাদী হয়ে ১ ফেব্রুয়ারি, রবিবার, বেলা ১টায় ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত শাহীনের স্ত্রী তাসলিমা জানায়, গত ৩০ জানুযারি শুক্রবার সকাল ১১ টায় রান্না ঘরের টিন ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহ বাঁধে। কলহের এক পর্যায়ে দেবর আলম আমার স্বামী শাহীনকে লাঠি দিয়ে মাথায় সজোরে আঘাত করে মেরে ফেলে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতের স্ত্রী তাসলিমা ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন, আসামী ধরার জন্যে পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *