মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
চকরিয়া মারকাজুল কোরআন আইডিয়াল মাদ্রাসার হিফজ ও নাজেরা বিভাগের সবক অনুষ্ঠিত হয়েছে ০৬/০৯/২৬ ইং, রোজ রবিবার, মাদ্রাসার প্রাঙ্গণে। প্রধান অতিথি ছিলেন আ.ফ.ম. ইকবাল হাসান, সহকারী অধ্যাপক, আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসা। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ আব্বাস উদ্দীন, সুপার, চকরিয়া তাহজিবুল উম্মাহ দাখিল মাদ্রাসা; নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক, পশ্চিম ঢেমুশিয়া প্রাথমিক বিদ্যালয়। বিশেষ মেহমান ছিলেন দিদার হোসেন, সহকারী শিক্ষক, চকরিয়া পৌর আদর্শ শিক্ষা নিকেতন; জাহেদুল ইসলাম শহীদ, বিশিষ্ট সমাজসেবক, চকরিয়া, কক্সবাজার; এহসানুল হক, বিশিষ্ট সমাজসেবক, পৌরসভা, চকরিয়া; ডাঃ আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট সমাজসেবক, পৌরসভা, চকরিয়া।
সভাপতিত্ব করেন আলহাজ্ব ফজল করিম, বিশিষ্ট সমাজসেবক, চকরিয়া, কক্সবাজার। সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ মুফিজুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক, চকরিয়া মারকাজুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে ছাত্রদের হাতে ক্রেস্ট ও কোরআন শরিফ তুলে দেওয়া হয়। এছাড়া একজন ছাত্র মোহাম্মদ শেফায়েতুজ্জামান সাঈদ ৬ মাসে হাফেজ সম্পন্ন করে আলোচিত প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনছেন।
অত্র মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে অর্জন করেন। বিভাগীয় পর্যায়ে (PHP) কুরআনের আলো থেকে একজন ৩য় স্থান অর্জন করেন। কক্সবাজার জেলা পর্যায়ে আর রহমান হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ১ম স্থান অর্জন করেন। সেরা হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২য় ও ৩য় স্থান অর্জন করেন। আল-হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ থেকে ২য় স্থান অর্জন করেন। জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে ২য় ও ৩য় স্থান অর্জন করেন। বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা থেকে ৩য় স্থান অর্জন করেন। মা-বাবা কুইজ প্রতিযোগিতা থেকে ২য় ও ৩য় স্থান অর্জন করেন।
এবং দস্তারবন্দী করা হয় ৪০ জন হিফজ সম্পন্নকারীকে।