চট্টগ্রাম-খাগড়াছড়ি ফটিকছড়িতে পাঁচ বাস থেকে ১০ হাইড্রোলিক হর্ন জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়িতে অবৈধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি বাস থেকে ১০টি হর্ন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাঁচটি পৃথক মামলায় বাসগুলোকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ফটিকছড়ি উপজেলার গাউছিয়া মার্কেট ও আন্ডা মার্কেট-সংলগ্ন মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিটি বাসকে দুই হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল।

পরিদর্শক মঈনুদ্দীন ফয়সল বলেন, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে অভিযান চালিয়ে অবৈধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। জনস্বার্থে অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *