মোঃআনজার শাহ :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কুমিল্লার চৌদ্দগ্রামে আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।
রুহুল কবির রিজভীর আগমনকে ঘিরে চৌদ্দগ্রামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা, সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ রুহুল কবির রিজভীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা বলেন, রুহুল কবির রিজভীর মতো দলের কেন্দ্রীয় শীর্ষ নেতার কুমিল্লায় আগমন তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর সফর দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।